অদম্য আমি
- অনুপ কুমার বিশ্বজিৎ
তুমি যদি হও সে স্বপ্ন-দিশারী —
তবে ঝড়ের বুক চিরে উঠবো আবার দাঁড়াই,
রক্তে রাঙাবো পরাজয়ের পথ,
ভাঙা তলোয়ারে গড়বো জয়ের পরিচয়!
যে ছিলে তুমি হৃদয়ের আর্তি, তৃষ্ণার সুধাধারা —
সে-ই তো আজ আমার অগ্নি-প্রেরণা,
তোমার চোখের বজ্রডাকে জেগে ওঠে
হতাশারও সৈন্যদল, শূন্য আশারও দুর্গ!
তুমি যদি হও সেই আকাঙ্ক্ষার নারী —
তবে মৃত্যুর বুকেও রোপণ করবো প্রেমের ধ্বজা,
বিপর্যয়ের আগুনেও গড়বো অমরতার ইতিহাস!
কারণ তোমার আহ্বানে আমি আর নই সাধারণ —
আমি বজ্র, আমি আগুন, আমি অদম্য সেনানী!
তোমার ছোঁয়াতেই ধূলি হয়ে ওঠে হীরা,
পরাজয়ের ধ্বংসস্তূপে ফুটে ওঠে আমার বিজয়ের ফুল!
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।