অর্থের আড়ালে প্রেম
- অনুপ কুমার বিশ্বজিৎ

টাকা দিয়ে সুখ কিনে নেব — এমনই স্বপ্ন বুনে মন,
বণিকের মতন হৃদয় আমার সাজায় জীবনের দোকান।
স্বর্ণমুদ্রার ঝংকারে যেন দুঃখের রণভূমি থমকে যায়,
অভাবের অশ্রু শুকিয়ে ফেলে রৌপ্যের ঝলমলে ছায়।

তবু জানি —
এই মুদ্রার মায়ার আড়ালে লুকিয়ে থাকে এক শূন্যতা,
যেখানে হৃদয়ের ভাষা বোঝে না কোনো লেনদেনের সূত্রতা।
সেইখানে এসে থমকে যায় দামি প্রাসাদের দরজা,
কারণ — ভালোবাসা সেখানে রাজকীয় নয়, স্রোতের মতোই স্বতঃস্ফূর্ত সাজা।

আমি তাই ভালোবাসার ছোঁয়ায় ভূলিয়ে দেবো এই মিথ্যে দাম,
একটি চাহনিতেই জাগাবো সুধা, যেখানে সোনার কাঁটা হবে নিরাম।
যে প্রেমে নেই হিসাবের খাতা, নেই ক্রয়ের কোনো সূত্র,
সেই প্রেমেই খুঁজে নেবো আমি জীবনের চিরন্তন মূর্ত।

টাকা হয়তো দেবে আরাম, গড়ে তুলবে সুখের প্রাসাদ,
কিন্তু ভালোবাসাই তো শেখায় — হৃদয়ের মানেই আসল স্বাদ।
অর্থ সকল সুখের মূল হতে পারে — বাহিরের আয়োজনের জাল,
কিন্তু অন্তরে সুখের মন্ত্র রচে কেবল প্রেমের নির্মল জ্যোতিপ্রভাল।


০৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।