ভক্তির প্রভাত
- অনুপ কুমার বিশ্বজিৎ

যেখানে তুমি একমাত্র অরাধ্যা,
আমি সেখানে নিঃস্বার্থ এক অঞ্জলিধারী।
প্রিয়তম হে — তোমার প্রভাপুঞ্জ ছড়িয়ে দাও দিগন্তে,
অন্ধকারে ডুবে থাকা প্রাণে দাও আলোর আহ্বান।

তোমার দীপ্তি হোক আমার পথের দিশারী,
তোমার স্পর্শে মুছে যাক নৈরাশ্যের মরীচিকা।
এই হৃদয়-ধূপে জ্বালাই তোমারই নামে শ্রদ্ধার প্রদীপ,
যেন বিষাদের গহ্বর পেরিয়ে
আত্মা খুঁজে পায় তার চির-প্রভাত।


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।