অসমাপ্ত অধ্যায়
- অনুপ কুমার বিশ্বজিৎ
যে হৃদয়ে প্রেম একদিন পল্লবিত হয়েছিলো,
সে-ই জানে বিচ্ছেদের নিঃশব্দ জ্বালা —
যেন শত বসন্তের কাব্য সাজিয়ে রাখি
একাকী এক পাঠাগারের গর্ভে।
প্রতিটি পৃষ্ঠায় তোমার নামের বীজ বুনি,
অক্ষরে অক্ষরে গাঁথি স্মৃতির গীত,
আর ভাবি — তুমি হয়তো একদিন
এসে খুলে পড়বে সে সোনার পত্র।
কিন্তু হায়! তুমি থেমে গেলে প্রথম খণ্ডেই,
একটি মাত্র বই তুললে হাতের কাছে —
যার শিরোনাম “বিদায়”।
বাকি সব শব্দ নিঃশব্দে পুড়ে গেল
চোখের অশ্রুজলে।
আজও সে গ্রন্থাগার নীরব দাঁড়িয়ে আছে,
ধুলোর আবরণে ঢাকা স্বপ্নের মতো,
আর আমি —
সেই অনামা গ্রন্থরক্ষক,
যার সমস্ত প্রেম একখানি অগ্রন্থিত অধ্যায় হয়ে
তোমার অনুপস্থিতির ছায়ায় হারিয়ে গেছে।
০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।