পোড়া মাটির ফুল
- অনুপ কুমার বিশ্বজিৎ

অস্তিত্বের প্রতিটি শ্বাসে আমি —
যেন অভিযাত্রী, অনন্ত নিয়তির প্রান্তরে দাঁড়িয়ে,
কালচক্রের অদৃশ্য প্রতিপক্ষের সাথে
কখনো নীরবতায়, কখনো রণধ্বনিতে সংগ্রাম করি।

আত্মীয়তার মুখোশে লুকানো ছায়াগুলোর সাথে
ধরে ফেলি বিষাক্ত দৃষ্টির শাণ,
আস্থার মিনার ভেঙে পড়ে বারবার,
তবু আমি পর্বতের মতো অনমনীয় থাকি।

নিজেকেই হারাবার আশঙ্কা
যেন এক দুর্বার ঝঞ্ঝা,
যে ঝঞ্ঝায় বৃক্ষ উপড়ে যায়, তবু মূলের সাহস
মাটির গভীরে বুনে রাখে জীবনের স্বপ্ন।

আজ দাঁড়িয়ে আছি এক নির্জন সড়কে —
চারদিকে নেই কোনো কণ্ঠ, নেই কোনো উষ্ণ স্পর্শ,
তবুও চোখে অশ্রু নয়, দীপ্ত জ্যোতি
যা বলে — “আমি এখনো বিলীন হইনি।”

কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমার হৃদয়কে
স্ফটিকের মতো চূর্ণ করে ছড়িয়ে দিয়েছে,
তাদের হাতেই জেনেছি —
কে আশ্রয় হয়ে থাকে, কে ঝড় হয়ে যায়।

প্রতিটি বিশ্বাসভঙ্গ একেকটি পাঠশালা,
প্রতিটি পতন একেকটি সিঁড়িপথ —
যেখানে আমি গড়ছি আমার সত্তা,
আরো বলিষ্ঠ, আরো নির্ভীক, আরো অগ্নির শিখার মতো।

যদি জীবন হয় এক অবিরাম যুদ্ধে —
আমি সেই অগ্নিপথের অভিযাত্রী,
পুড়ে যাই, তবু নিভে যাই না,
কারণ আমার ধৈর্যই আমার বিজয়ের অমোঘ শস্ত্র।


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026