অবাধ পথিক
- অনুপ কুমার বিশ্বজিৎ

অনিশ্চিত গন্তব্যের উদ্দেশে আজ আবার পা বাড়ালাম,
অজানার ডাকে হৃদয় যেন নিঃশব্দে সাড়া দিল অবচেতনে।
তুমি একবারও টেনে ধরলে না আঁচলটুকু,
একটি শব্দও উচ্চারিত হলে না তোমার কোমল অধরে।

পথ যে কণ্টকিত, তা জানি — তবু চলেছি নির্বিকার,
কারণ ফেরার আহ্বান আসেনি কোনো মায়াবী চোখের ভাষায়।
তোমার নীরবতা আজ পথপ্রদর্শকের মতো,
যেন বলছে — “যাও, হারিয়ো তুমি নিজেকে সময়ের স্রোতে।”

আকাশের মতো তুমি দাঁড়িয়ে রইলে অবিচল,
না বৃষ্টির ছোঁয়া, না ঝড়ের বাঁধা — কেবল বিস্তৃত নীরব বিস্ময়।
আমি এক ভবঘুরে পাখি, ডানায় জড়িয়ে নিয়েছি শূন্যতার স্পর্শ,
আর তুমি — নীলিমার মতো অস্পর্শে থেকেও আছো আমার অন্তরে।

হয়তো এই পথের শেষ নেই, নেই কোনো প্রতীক্ষিত প্রান্তর,
তবু পদচারণা থামে না — তোমার নীরব বিদায়ের আশীর্বাদে।
একবার যদি বলতেই, “থাকো”, আমি হয়তো থাকতাম,
কিন্তু তোমার না-বলা বাক্যই আজ আমার যাত্রার দিশারী হয়ে গেছে।


০৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026