দুই দিগন্তের যাত্রা
- অনুপ কুমার বিশ্বজিৎ
আজ হতে আমাদের পথ আর মেশে না এক প্রভাতের আলোয়,
তুমি চলেছো সময়ের সোপানে — নবস্বপ্নের প্রাসাদে গড়তে জীবনকাব্য,
আর আমি হারাবো বিস্মৃতির অরণ্যে,
যেখানে আমাজনের নিস্তব্ধ ছায়া জড়িয়ে রাখে অতীতের ক্লান্ত স্মৃতি।
তুমি বাঁচবে সম্ভাবনার নীলিমায়, ভবিষ্যতের দীপ্তিময় দিগন্তে,
আর আমি ডুবে যাব অজানার স্রোতে —
যেখানে প্রতিটি পাতা গোপনে উচ্চারণ করে বিদায়ের বাণী,
প্রতিটি হাওয়া বয়ে আনে তোমার অভাবের নীরব সুর।
আমাদের কাহিনি থেমে গেলেও সময়ের রথ থামে না,
তুমি এগিয়ে যাবে জীবনের সোনালি পথরেখায়,
আর আমি মিলিয়ে যাব অন্ধকারের গভীর গহ্বরে —
যেন দুই নক্ষত্র, একসময়ে ছিল পাশাপাশি প্রভাতের আকাশে,
আজ তারা ছুটে চলে আলাদা কক্ষপথে, অনন্তের অনিমেষ যাত্রায়।
০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।