তৃষ্ণার মরুমায়া
- অনুপ কুমার বিশ্বজিৎ

তোমার বিহনে আমি যেন এক মরুভূমির নদী,
যার বুকে জোয়ার আসে না, শুকিয়ে যায় প্রতিটি স্রোতধারা।
তোমার নামের মেঘ না এলে আকাশও ঝরে না,
তৃষ্ণার বালুকায় পিপাসার বৃক্ষটি শুকিয়ে দাঁড়িয়ে থাকে নিরাবতায়।

তুমি সেই এক ফোঁটা শিশির, যাকে না পেলে পাপড়ি ফোটে না,
তুমি সেই বাতাস, যাকে ছুঁয়ে না গেলে ডানা মেলে না পাখিরা।
জীবন আমার — পাত্র ভরা শূন্যতায়, তবু অমৃত খোঁজে,
কারণ তোমার স্নেহের ছোঁয়া ছাড়া সে পাত্র কখনও পূর্ণ হয় না।

তোমার অনুপস্থিতি যেন সাগরের বুক থেকে হারানো জোয়ার,
যতই ঢেউ আসে, তৃষ্ণা তবু শান্তি খুঁজে পায় না আর।
তুমি ছাড়া আমি কেবল এক অনন্ত প্রান্তরের বালু,
যে পিপাসিত হয়ে অপেক্ষায় থাকে — বৃষ্টির নামে তোমারই আগমনের।


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।