মায়ার ক্ষণিক পথিক
- অনুপ কুমার বিশ্বজিৎ

হিংসার আগুনে জ্বলে শেষ হয় মন,
নিজেকেই ছাই করে রাখে প্রতিক্ষণ।
আমি সে মানুষ — ঝড় শুনে হাসি,
অভিমান ঢাকি নীরবতার বাঁশি।

শত্রুতা গড়ি না, মনের ইচ্ছায়,
এই পৃথিবী তো নয় চিরকাল বেঁচে থাকায়।
যে কটু বাক্য ছুড়ে দাও বিদ্ধ করে প্রাণ,
মৃত্যুর পরও সে থেকে যায় অম্লান।

একদিন দেহ যাবে, থেমে যাবে শ্বাস,
থেকে যাবে শুধু মন্তব্যের ইতিহাস।
যে দেখবে পরে — বলবে তিরস্কার,
“জীবিত ছিলো, তবু রেখে গেলো ধিক্কার।”

তাই ঘৃণার বদলে ভালোবাসা ছড়াও,
এই মায়ার সংসারে মায়ায় মন ভরাও।
কারো হৃদয় ভেঙো না কঠিন কথার ছোঁয়ায়,
কারণ মৃত্যু-পরেও শব্দই থেকে যায়।


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।