সত্য আর মায়ার মাঝ পথে
- অনুপ কুমার বিশ্বজিৎ

ধর্ম — সে যেন অনন্ত সূর্য, স্নিগ্ধ অমৃত তেজে করে দান,
জগতের প্রতি প্রান্তরে জ্বালায় সে জ্ঞানের অক্ষয় দীপান।
তার অগ্নি আলোক ছুঁয়ে দেয় অজানার গহীন পথ,
অন্ধকারের ঘুম ভেঙে জাগায় জীবনের নবজন্মের রথ।

আর প্রেম — সে চন্দ্রের মতো, নীরব নিশীথের মায়ার সুধা,
ছায়ার কোলে রেখে যায় হৃদয়ের অব্যক্ত গোপন কথা।
তার শীতল আলোয় বেদনারাও পায় প্রশান্তি,
তার নরম পরশে ক্লান্ত প্রাণ খুঁজে পায় জীবনের নিত্য শান্তি।

তবু এ দুইয়ের মাঝে পথ বড়ো বিচিত্র, সখা —
সূর্যের দীপ্তি পেতে হলে দগ্ধ হতে হয় স্বপ্নের পাখা।
চাঁদের সুধা ছুঁতে চাইলে আঁধারের বুক ভেদ করে যেতে হয়,
যন্ত্রণার ছায়ায় প্রেমের সত্যিকারের রূপ ধরা দেয় তব তব হয়।

আমি দাঁড়িয়ে আছি সেই সীমারেখায় —
যেখানে আলো আর অন্ধকার মিলায় আপনায়,
ধর্মের উজ্জ্বল তেজে জ্বলিবে আমার পথ,
আর প্রেমের শীতল ছায়ায় বিশ্রাম লভিবে ক্লান্ত মনরথ।

এই দুইয়ের সেতুবন্ধনেই মানবজীবনের পূর্ণতা,
সূর্য না থাকিলে পথ হারায়, চাঁদ না থাকিলে হারায় মমতা।


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।