অদেখা দিনগুলোর যাত্রা
- অনুপ কুমার বিশ্বজিৎ

সেদিন আকাশে হালকা সন্ধে —
রোদ্দুর ক্লান্ত হয়ে নামছিল নীচে,
তুমি দাঁড়িয়ে — মুখে হাওয়ার ছোঁয়া,
চোখে নিঃশব্দ বিদায়ের মিশে।

কিছু বলা হয়নি, তবু সব বলেছি,
একটা হাসিতে কত অনুচ্চারিত কান্না লুকিয়েছিল —
তোমার চুলে আলো পড়েছিল শেষবার,
আমি তখন নিজের ছায়াকেও চিনতে ভুলেছিলাম।

হাওয়ায় কাঁপছিল বকুলপাতা,
তেমনি কেঁপেছিলো ভেতরের শূন্যতা —
তুমি হেঁটে গেলে দূর কোনে,
আর আমি দাঁড়িয়ে রইলাম অপেক্ষার মতো।

আজও সেই বিকেলটা আমার ঘরে বাঁধা —
ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক সেই সময়টায়,
যেদিন শেষ দেখা হয়েছিল —
আর শুরু হয়েছিল অদেখা দিনগুলোর যাত্রা।


১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।