— শেষ প্রহর
- অনুপ কুমার বিশ্বজিৎ

আজও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে —
যেন গোধূলির শেষ আলোয়,
একটি নাম এখনো জেগে থাকে নিঃশব্দ প্রতীক্ষায় —
তুমি কি আসবে?
নাকি এই প্রতীক্ষাই হবে আমার অনন্ত শাস্ত্রের শেষ অধ্যায়?

আমি আজও শুনি —
জীবনের নরম মাটির তলায় তোমার পদচিহ্নের প্রতিধ্বনি,
যেন নদী বালুচরে হারিয়ে যায়,
তবু বালুকার হৃদয়ে রেখে যায় অনিঃশেষ জলতৃষ্ণা।

তুমি কেনো ফিরলে না?
কেনো বাতাসে রেখে গেলে অসমাপ্ত একটি গানের সুর?
প্রত্যাখানের যে কাঁটা তুমি বুনেছিলে,
তা আজও ফুল হয়ে ফুটতে শেখেনি আমার অন্তরে —
শুধু রক্ত ঝরে, আর প্রতিটি রক্তবিন্দুতে লেখা থাকে তোমার নাম।

আমি ভাবি — যদি তুমি ফিরতে একবার,
যদি স্পর্শে জেগে উঠতো মৃত সময়ের নীলাভ প্রান্তর,
তবে কি এই জীবন ছাই হতো না?
তবে কি মৃত্যুও হার মানতো ভালোবাসার অমোঘ দহনকে?

কিন্তু তুমি এলে না —
আসবে না জেনেও আমি প্রতিদিন সাজাই প্রার্থনার ফুল,
মৃত্যুর দুয়ারে বসে গুনি তোমার না আসার কালরাত্রি।

তৃষ্ণা আজও অমৃত হয়ে ঝরে,
অভিমান আজও সূর্যাস্তের মতো রক্তিম,
উপদ্রুত আত্মা আজও তোমার ছায়ায় খোঁজে মুক্তি —
আর আমি জানি,
যে পাওয়া মানেই শেষ,
না-পাওয়া — সেটাই অনন্তের নাম।


১৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026