প্রেমের শব্দ দূষণ
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমার হাহাকার তুমি ভাবো — কেবলই শব্দের দূষণ,
বলো, “কি বেমানান কলরব এ প্রাণের গহন!”
তুমি জানো না — এই শব্দই তো নীরবতার রাগিণী,
যে সুরে বাজে ভাঙা মন, ভাঙা স্বপ্নের বীণাবাণী।

যে কাঁপে বাতাসে — তা কোলাহল নয়,
তা হৃদয়ের ভিতরে জমে থাকা অজস্র অনুচ্চারিত কথার পরিচয়।
তুমি শুনো না, তবু আমি গাই —
অন্তরেতে যে নদী শুকায়, সে-ই তো আমার আর্তনাদায় বয়ে যায়!

তুমি বলো, "নীরব থাকো",
আমি বলি — “এই আওয়াজই আমার বেঁচে থাকা’র পরিচয় যেন রাখো।”
কারণ, যে হাহাকারকে শব্দ ভেবে দূরে সরাও,
তাই-ই তো আমার ভালোবাসার একমাত্র ঠিকানা, একান্ত আশ্রয় পাও।

যে কান্নাকে তুমি শোরগোল বলো,
সে কান্নাতেই আছে আমার সৃষ্টির কলকল ধ্বনি,
যেমন সমুদ্র তীরে ঢেউ আছড়ে পড়ে,
তবু সে ঢেউ-ই তো বাঁচায় তার অস্তিত্ব ধনী।

তাই বলি —
যদি কখনো আমার হাহাকার শুনো, কানে দিও না হাত,
এ যে শুধু বেদনার গুঞ্জন নয় —
এ আমার প্রেমের অনন্ত প্রার্থনার জাত।


২২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।