অপেক্ষার শহর
- অনুপ কুমার বিশ্বজিৎ

নিমন্ত্রণ রইলো, প্রিয়, আমার ছোট্ট শহরে—
নদীর ধারে যেখানে কাশফুল দোলে নিঃশব্দ হাওয়ার তরে,
সেখানে বসে আজও আমি গুনি সময়ের চুরি,
তোমার পদধ্বনির আশায় নিথর পড়ে আছে দূরী।

বকুলের ছায়ায় কেঁদে যায় বিকেল,
পথে পথেই ঝরে পড়ে অচেনা অশ্রুর মেল,
চাঁদের আলোয় জানালা খুলে রাখি—
যদি হঠাৎ তোমার চরণ পড়ে এ আকাশ-পথে আঁকি।

যদি দাও দর্শন, প্রিয়, পূর্ণ হবে এ প্রহর,
এই অপেক্ষার ক্লান্তি পাবে চিরন্তন পরিশর।
তোমার হাসি এলে বসন্ত হবে আবার,
বকুলের গন্ধে ভরে উঠবে আমার এই শহরটার পার।

তবু তুমি না এলে, সুর বেজে যায় একলা বীণায়,
নির্জন রাত্রি কাঁপে তোমার অচেনা ডাকের সীনায়,
বলে— “আসবে সে, একদিন আসবেই,”
আর আমি কাঁদি— “আজও কেন এলে না, হে হৃদয়ের অতিথি, হে দূর-আকাশের সাথি?”


২৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026