লজ্জা পুরুষ জাতির
- অনুপ কুমার বিশ্বজিৎ

হে সমাজ! তোর বুক আজ পাষাণের চেয়েও কালো,
যেখানে মৃতারও নেই শান্তি — সেখানে আলো কবে ভালো?
যে মেয়ে লাশ হয়ে পড়ে, তারও চুলে হাত রাখে লালসা,
মানুষ নয় — এ যেন নরকে জন্ম নেওয়া অপদেবতা!

তুই বলিস পোশাক দায়ী? তুই বলিস সে দোষী নারী?
তোর চোখে কি নেই লজ্জা? তোর রক্তে কি নেই ভারি?
যে মাটি মায়ের দুধে ভিজে পবিত্র হয়েছিলো একদিন,
আজ সেই মাটিতেই মেয়ের মরদেহে খেলে পশুর দল দিনদিন!

হায় পুরুষ! তুই কিসে গর্ব করিস?
তোর শক্তি কি লজ্জাহীনতায়, না দুর্বলতার হাহাকারে?
যে নারী তোর জন্ম দিয়েছিলো রক্ত আর ব্যথার উপহারে,
আজ তুই সেই নারীকেই পোশাকের দোষে দগ্ধ করিস!

ওরে লজ্জা! তুই ফিরে আয়—
এই জাতির চোখে একটু আগুন ধর, যেন জ্বলে পাপের প্রাচীর,
যেন বুঝে নেয় মানুষ, দেহ নয় — অপরাধ মনুষ্যত্বের ধ্বংসে,
যে পুরুষ নারীহন্তা, সে কেবল “নরপিশাচের” আভাসে!

আমি আজ বিদ্রোহী হয়ে চিৎকার করি আকাশ ভেদে—
"এই অপরাধ নারী নয়, এই অপরাধ আমাদের বিবেকের ক্ষয়ে!"
যে হাতে নারীকে অপমান করে,
সেই হাত হোক ছিন্ন — যেন জানে,
নারী মানেই মাটি, মা, মুক্তি, আর মানবতার প্রাণে!


২৩-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026