“তুমি ফুল হইও না”
- অনুপ কুমার বিশ্বজিৎ

তুমি ফুল হইও না —
কারণ ফুল মানেই অপেক্ষা,
যেখানে মৌমাছি আসে
শুধু মধু নিয়ে চলে যায়।

আমি চাই না তোমার রঙ ছুঁয়ে
কেউ লিখুক ক্ষণিকের গান,
তোমার গন্ধ ছড়িয়ে যাক
কারও অনাহূত বাগানে।

তুমি বরং পাখি হও —
যে উড়ে যায় অনন্তের দিকে,
ডানা মেলে দেয় আকাশের নীরবতায়
যেখানে আকাঙ্ক্ষা হয় মুক্তির প্রতীক।

আর যদি পারো, দেবী হয়ে ওঠো —
আমি অর্ঘ্য দেব শির নত করে,
নিজেকে সমর্পণ করব
তোমার পবিত্র নীরবতার শিখায়।

তুমি ফুল নও —
তুমি সেই সত্তা,
যাকে ভালোবাসা মানে দহন নয়,
একটি পূর্ণতা —
যার কাছে পৌঁছাতে হয় প্রার্থনার মতো।


২৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026