মুখোশের শহর
- অনুপ কুমার বিশ্বজিৎ

মানুষ হাসে— মুখে ফুল, মনে কাঁটা,
ভালোবাসা এখন এক নিপুণ নাটক সাজা।
চোখে মায়া, কথায় বিষ,
সত্য বললে হয় শত্রু, মিথ্যে বললে পায় দিশ।

প্রতিদিন দেখি— কে কাকে হার মানায়,
বন্ধুত্বও এখন লেনদেনে বাঁধা রয়।
স্নেহ, সহানুভূতি, মমতা— সবই পোস্টে ভেসে যায়,
বাস্তবে কেউ কারও খোঁজ রাখে না, ব্যস্ততায়।

মনগুলো বিক্রি হয়, দামে নয়— প্রয়োজনেতে,
একটু সুবিধা পেলে মানুষ বদলায় রঙেতে।
হাসি এখন সাজানো, কান্নাও অভিনয়,
মানুষের মুখে মুখোশ, মনটা নিঃস্ব ভয়।

ভালোবাসা এখন ছাপার অক্ষরে লেখা,
স্ট্যাটাসে, ইমোজিতে, আর নিঃশব্দ দেখা।
কেউ কারও পাশে নেই আসলে,
সবাই ব্যস্ত— নিজেকে মহান দেখাতে কৌশলে।

এই শহরে সত্য মানুষ বিরল,
যে ভালোবাসে, সে-ই হয় বোকা, পরাজিত চিরকাল।
তবু আমি এখনো বিশ্বাস রাখি একটু আলোয়—
মুখোশ খুলে একদিন মানুষ মানুষকেই চিনবে আবার,
হয়তো কোনো নির্জন বিকেলের বৃষ্টির পরের নীরবতায়।


২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026