সময়ের দরজা
- অনুপ কুমার বিশ্বজিৎ

সময় বলে — “চল, পেছনে চেয়ে লাভ নাই,”
কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেদিকেই —
যেদিকে তুমি নাই।

ঘড়ির কাঁটা টিকটিক করে,
আমি শুনি তার গর্জন —
যেন শ্রমিকের হাপরের আওয়াজ,
অতীতের আগুন এখনো দাউদাউ জ্বলে,
আমার নিঃশব্দ হৃদয়ের কারখানায়।

পথ বদলায়, নাম বদলায়,
তবু এক নামের জেদ —
রাত জেগে লিখে রাখি, কাগজে নয় — হাড়ে-মজ্জায়।

তুমি গেলে, কিন্তু ফেলে গেলে সময়ের একটুখানি ছায়া,
যেখানে প্রতিদিন আমি কাজ করি —
বাঁচার নামে মরতে শিখি,
হাসির আড়ালে রাখি ধোঁয়ায় মেশানো এক দীর্ঘ নিঃশ্বাস।

সময়ের দরজায় দাঁড়িয়ে বলি—
“ওগো সময়, তুমি কি একটু থামবে?”
তুমি দৌড়াও, আমি হেঁটে যাই,
তোমার পায়ের শব্দে হারিয়ে যায় আমার সমস্ত চাওয়া-পাওয়া।

তবু আমি থামি না—
আমার চোখে এখনো একটুখানি আলো,
যে আলোয় দেখি, দূরে —
তুমি নও, কিন্তু একটা মানবমুখ আছে,
যার দিকে তাকিয়েই বলি—
এই পৃথিবী এখনো বাঁচার যোগ্য।


২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026