একটি মেয়ে ছিল
- শুভ রাম

একটি মেয়ে ছিল—
যে পার্কে বসা শেষ ব্রাঞ্চে বসে ছিল চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে;
তার চুলে রোদ পড়েছিল, যেন শরতের হাওয়ায় জেগে থাকা সোনালি বিকেল।
মনে হচ্ছিল— শব্দগুলো নয়, তাকেই পড়ছি আমি।

সে পাতার ভেতর হারিয়ে যাচ্ছিল বারবার,
আর আমি হারিয়ে যাচ্ছিলাম তার চোখের গহিনতায়।
তার ঠোঁট নড়ছিল আস্তে, যেন কবিতা পড়ছে মনে মনে,
আর আমি শুনছিলাম এক অদৃশ্য নদীর মৃদু স্রোতধ্বনি।

একটি মেয়ে ছিল—
যে বই পড়তে পড়তে হঠাৎ একবার তাকিয়েছিল আমার দিকে,
সেই এক চাওয়াই যেন অগণিত অক্ষরের চেয়ে বেশি অর্থবহ হয়ে উঠেছিল।
আমি কিছু বলিনি, তবুও পুরো বিকেলটা বলেই কেটে গেল।


০২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।