অণুকাব্য-স্বপ্ন স্খলন
- সুদীপ তন্তুবায় নীল

শাদ্বল প্রান্তরেতে ছোট ঘাসফুল
শিশিরেতে স্নাত হল হারাল দু'কূল ।
ধীরে ধীরে সিক্ত হল পুরো বক্ষধরা
ঝরে গেল সারাবেলা মৃদু বারিধারা ।
শির নত করে ফুল উদার প্রান্তরে
ধীরে যেন হারালো এক স্বপ্ন অন্তরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।