তুমি —পবিত্র
- অনুপ কুমার বিশ্বজিৎ

তুমি — পবিত্র, আমি — কলুষিত,
তোমার রূপের সত্য দীপ্তি আমি কোনোদিন দেখিনি।
আমি — আবেগে ভেজা, ব্যথায় নিমগ্ন,
তুমি — গর্বিত, আত্মবিশ্বাসে উজ্জ্বল।
আমি — আত্মনিন্দায় হারানো,
তুমি — সমালোচনায় মগ্ন।
আমি — ভালোবাসায়,
তুমি — ঘৃণায়;
তবুও আমি তোমায় ভালোবাসি।

এই ভঙ্গুর সম্পর্কের সম্মানে —
আমি থেকেছি সংযমে,
তুমি — অশ্লীলতায়।
হারিয়েছি আমি,
ভোগ করেছ তুমি।
আমি বাঁচি বিরহে,
তুমি — উল্লাসে।

অজস্রবার আমি ফিসফিসিয়ে বলি —
তুমি যেন ভালো থাকো,
সবসময়।


০৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।