শেষ বারের জন্য
- অনুপ কুমার বিশ্বজিৎ

“শেষ বারের জন্য না হয় তুমি আমার হও”

শেষ বারের জন্য না হয় তুমি আমার হও —
যেন শরতের শেষ প্রজাপতি
মলিন ফুলের বুকে থেমে আছে একটুখানি আলো হয়ে।

আমরা দুজনই হয়তো ঋতুর মতো —
একজন আসে, অন্যজন যায়,
তবু এই সন্ধ্যার ভেজা বাতাসে
চলো না, একটু গোধূলি হয়ে মিশে যাই।

তুমি হবে ডুবন্ত সূর্য, আমি নীরব নদী —
তোমার রঙে আমি গলে যাবো স্রোতের ভেতর,
জানি, কাল তোমার আলো উঠবে অন্য আকাশে,
তবু এই ক্ষণে, না হয় আমি তোমায় ছুঁই আগুন ভেবে।

শেষ বারের মতো না হয় তুমি আমার হও —
যেন ঝরে পড়া পাতা ছুঁয়ে দেয় মাটিকে,
জেনে যে, ফিরে আসা তার নিয়তি নয়।


১০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026