শত প্রানের ধন
- সুদীপ তন্তুবায় নীল
মাটির পরে ছোট্ট চারা রৌদ্র বৃষ্টি চায়
সেই পরশে রাত্রি দিনে আকাশ পানে ধায় ।
শাখে শাখে হাসবে প্রসূন শেকড় যাবে দূর
হবে সে যে শত প্রানের বেঁচে থাকার সুর ।
তার বেদনা কেউ বোঝে না বোঝে আপন মন
বৃক্ষ একা দাঁড়িয়ে ঠাঁয় শত প্রানের ধন ।
-(05/12/2006)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।