অনুভবে প্রেম তোর
- সুদীপ তন্তুবায় নীল

আমি তোর দু'নয়নে নোনা অশ্রুজল
গায়ের বসন তোর শাড়ির আঁচল ।
আমি তোর দুটি পা'য়ে নুপূরের গান
যন্ত্রণার গিরি আমি চাপা অভিমান ।
আমি তোর জলধির নোনা উপকূল
নাকের নোলক তোর দু'কানের দুল ।
আমি তোর জন্মচিহ্ন ঠোঁটের সে তিল
বুকের জমিনে আমি ভাবনের ঝিল ।
আমি তোর এলোচুলে পুবেল বাতাস
শিশিরেতে ভেজা তোর উঠোনের ঘাস ।
আমি তোর শরীরের বিন্দু বিন্দু ঘাম
নীল চিঠি বুকে তোর - স্বপনের খাম ।
সত্যি কি তুই আমার আমি তোর সব ?
আজও আমি তোর প্রেম করি অনুভব ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।