অভাগার ঢেউ
- অনুপ কুমার বিশ্বজিৎ

পথে নামি সকালবেলা, রোদটা ছিল মিষ্টি,
হঠাৎ দেখি মেঘে ঢাকা, আলো গেল নষ্টই।
জলে নামি পিপাসাতে, তরঙ্গে ছিল ছোঁয়া,
চোখ মেলি — হায়! সাগরটা নেই, বালু শুকনো বয়ে যায়!

হাসতে চেয়েও থেমে যাই, কপাল যেন বেকে,
সবাই বলে — “অভাগা রে! থাক না, ঘরে ঢেকে!”
কিন্তু আমি জানি ভিতরে, ভাগ্য নয় দোষী কেউ,
হয়তো সময় ঘুমিয়ে আছে, ভোরের আগে ঢেউ।


১২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।