আঁধারতলি
- সুদীপ তন্তুবায় নীল
এক পৃথিবী দিবার আলো গাইবে ঘুমের কলি
ছিঁড়বে যখন সাঁজের বুকে অভিমানের ঝুলি ।
সন্ধ্যারানী আসবে হেসে সন্ধ্যাতারা নিয়ে
রাত্রিটাকে করবে আপন বরনমাল্য দিয়ে ।
আঁধারতলির পথের মুখে বাজবে মৃত্যু বাঁশি
পরক্ষণে রাত্রি এসে করবে অট্টহাসি ।
এই রজনী অন্ত পাবে আঁশটে গর্ভ পরে
দিবার আলো হাসবে আবার প্রসব চিৎকারে ।
- (26/04/2009)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।