মন বলে যে
- সুদীপ তন্তুবায় নীল

মন বলে যে -
ঝিনুক থাকে তরঙ্গহীন
গভীর পাথার গায়
তাতেই নাকি অমূল্য সব
মুক্তো পাওয়া যায় ।
তাই তো ছুটি ঢেউ ভেঙে সব
সকাল সন্ধ্যা রাত
নিস্তরঙ্গে রাখব ধরে
অন্ধকারের হাত ।
মন বলে যে -
জোছনা হলে ক্লোরোফিলে
অনেক ক্রিয়া হয়
সৃজন পত্র সবুজ হয়ে
অন্তঃপুরে বয় ।
তাই তো রাতে জেগে থাকি
চাঁদের অপেক্ষায়
মধুর হাসি ভরবে আলো
অন্ধকারের গায় ।
মন বলে যে -
উলঙ্গ ললনা , কাব্য -
পর্দা ছন্দ হীন
সহোদরা দুটি দেহ
অন্ধকারে লীন ।
তাই তো যেমন সাধ্য আমার
তেমন আবরণ
দিই যে তুলে নারীর দেহে
- লজ্জা নিবারণ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।