স্বপ্ন বলে
- সুদীপ তন্তুবায় নীল

স্বপ্ন বলে রাখি তোরে ইচ্ছে সুখে ভালো
বাস্তব জীবন তোর করে দেয় কালো ।
তা শুনিয়া বাস্তব কহে ওহে স্বপ্ন বাবু
আমার দৃঢ় বক্ষে তুমি হও কেন কাবু ?
স্বপ্ন বলে মোর জগতে যায় রে হর্ষ তরে
কোনজনই বা চায় থাকিতে পাষান খেলাঘরে !
বাস্তব বলে বলিস কথা কোন অধিকার নিয়ে ?
হেঁটে তোরে যেতেই হবে পাষানপুরী দিয়ে ।
স্বপ্ন বলে জানি আমি একটি বিন্দু বারি
পরক্ষণেই তোর আঘাতে যাই রে সবই ছাড়ি ।
তবুও রে আমি হীনা তুই হবি বৃথা
অহংকার নয় এটা হৃদ অন্তরের কথা ।

রচনা : ১২/০৬/২০০৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০১৫ ১৮:৩০ মিঃ

fine brother