কভু— ‘কোথায়?’
- অনুপ কুমার বিশ্বজিৎ

তুমি ভালো থাকো— এ যেন আমার ছোট্ট প্রদীপ,
তোমার পথের অন্ধকারে আলো ছড়িয়ে থাকে চিরদিন।
তুমি যখন সুখের নদীতে ভাসো নীরব স্রোতের মতো,
আমি তখন শুকনো তটের মতো দাঁড়িয়ে থাকি দূর-অবহেলাতে।

তোমার হাসি যেন বসন্তের প্রথম পলাশ,
আমি তবে ঝরা পাতার মতো হাওয়ায় হারাই নিঃশব্দ আশ্বাস।
তুমি আলো— আমি শুধু তোমার পায়ের নিচে লুকানো ছায়া,
তোমার সুখের রৌদ্রজোৎস্নায় মিশে যাই, তবু বলো না কভু— ‘কোথায়?’
—অনুপ কুমার বিশ্বজিৎ


০১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।