একটা দুঃখ ছিলো
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমার একটা দুঃখ ছিলো—
নিশীথের নীরব বাগানে
যেনো এক রঙহারা শিউলি-ফুল,
মাটির কোলে পড়ে থেকেও
গন্ধে ভরে রাখে চারদিকের বাতাস।

সে দুঃখে তোমার স্মৃতির ছায়া—
আলো-অন্ধকার মিশে যায় যেভাবে
শরতের আকাশে ভাসমান মেঘে,
তেমনি আমার মনেও তুমি
একখানা অনাঘ্রাত স্বপ্ন হয়ে থাকো।

ভেবেছিলাম—
তুমি হয়তো ফিরবে একদিন,
হয়তো একটুখানি হাসি দিয়ে
করবে আমার কাঁদা হৃদয়ের ঋণশোধ।
কিন্তু তুমি গেলে দূরে—
নদীর ওপারে হারানো নৌকার মতো।

তবু এ দুঃখ, এ বিরহ—
আমার নয়নে আজও তোমারই দীপশিখা জ্বালে,
কারণ তোমাকে না-পাওয়ার এই ব্যথা
রবীন্দ্র-সুরে বাজে অবিরত—
একটি দীর্ঘ, মধুর, মায়াময় আকুলতা হয়ে।

তোমাকেই ডাকে,
তোমাকেই চায়—
আমার এই চির-অপ্রাপ্তির সময়।


১২-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026