নিশি দ্বার
- সুদীপ তন্তুবায় নীল

বলাকা সডানে থাকে আলতো আঁধার
ঝরিয়ে প্রদোষক্ষণে যায় চারিধার ।
নীলাভ মলাটে মোড়া সুনীল আকাশ
সাঁজালের কাছে পায় ঘোর পরিহাস ।
সন্ধ্যারও তারা আসে, আসে অর্ধশশী
পথের বাঁকেতে বাজে আঁধারের বাঁশী ।
সন্ধ্যার সীমানা পরে অন্ধকার ঘোর
ধীরে ধীরে মৃত্যু যেন খুলে দেয় দোর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।