বসন্ত ছিলে তুমি
- অনুপ কুমার বিশ্বজিৎ
সেই কবে বসন্ত চলে গেছে—
তোমার অনুপস্থিতির আড়ালে টেরই পাইনি তার বিদায়।
ফুলেরা হাসতে হাসতে ঝরে পড়েছে,
আমার দিনগুলো শুধু সময় গুনেছে, ঋতু নয়।
এখন হঠাৎ শীত নেমে আসে তীব্র গতিতে—
নিঃশব্দ হাওয়ায় কাঁপে স্মৃতির পাতারা,
তোমার না-থাকার শূন্যতায় বুঝি,
বসন্ত ছিলে তুমি— আর শীতকাল মানেই তোমার ছাড়া থাকা।
অনুপ কুমার বিশ্বজিৎ
১৭-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।