নিয়তি
- অনুপ কুমার বিশ্বজিৎ

আজ আমি কচুরিপানার মতো—
নদীর বুকে ভেসে থাকা এক নীরব প্রশ্ন,
শিকড় আছে, তবু মাটি নেই,
থাকার জায়গা আছে, তবু আপন ঠিকানা নেই।
স্রোত যেখানে টানে, সেখানেই যাই,
কেউ আগলে রাখে না, কেউ তাড়িয়েও দেয় না—
শুধু ভাসি, ভাসতেই শিখে গেছি,
জলের সঙ্গে আপস করে বেঁচে থাকা আমার ধর্ম।
কেউ বলে আমি আগাছা,
কেউ বলে নদীর বোঝা—
কিন্তু কেউ জানে না,
আমি নিজেও একদিন ফুল হতে চেয়েছিলাম।
সূর্য ওঠে, সূর্য নামে,
আমি তবু একই রকম ভেসে থাকি,
কারণ কচুরিপানার মতো মানুষরা
স্বপ্ন পুঁতে রাখে জলের নিচে—
দেখতে পায় না কেউ,
তবু তারা বাঁচে… নিঃশব্দে।


২৬-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।