আমিও যে কারও বন্ধু
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
রাগ করেছিস জেনে খুশি হলাম
অনেকদিন পর একটু স্বস্তি লাগছে
আজ তাই সকালের অনুভুতিটাও চাঙ্গা
যেন ঘুম ভাঙলো তোর গচগচ শুনে।
এ ভেবে ভালো লাগছে যে
আমার কথাও কাউকে রাগ করায়
আমার একটি ভুল কথা
কাউকে দিতে পারছে তীব্র ব্যথা।
আমার আরও ভালো লাগছে
যখন বুঝতে পারলাম তোকে
আমাকে করেছিস খুব কাছের বন্ধু
ভেবেছিস যেন আপন একজন।
চাইনা তোর রাগ ভাঙ্গুক
তোর অভিমান হারিয়ে যাক
এসবই যে আমাকে ভাবতে শিখায়
বুঝতে শিখায় আমিও যে কারও বন্ধু।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।