যা প্রাপ্তির নয়
- অনুপ কুমার বিশ্বজিৎ

কল্যাণী, তুমি এসেছিলে—
কিন্তু সময়ের ভুল ঘরে।
তোমার সিঁথিতে তখন
অন্য নামের সিঁদুর,
আর আমার উঠোনে
শুধু অপেক্ষার ছায়া।
তুমি আমার হলে না—
হয়তো বিধির খেয়ালেই,
হয়তো নীরব কোনো ঋণে
আমি পিছিয়েই রইলাম।
আমাকে তোমার হতে দিলে না,
তবু হৃদয়ের দোরে
তোমার পায়ের শব্দ
আজও মুছে যায়নি।
আমি কিছু চাইনি—
না অধিকার, না অভিযোগ।
শুধু এইটুকু জেনেছি,
কিছু আগমন থাকে
যা প্রাপ্তির নয়,
শুধু আজীবন
নীরব হয়ে থাকার জন্যই আসে।


২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।