রক্তিম ভোরের ইশতেহার
- উম্মাদ তাহসিন

হাঁক ছেড়েছে ওই তৌহিদী বীর, ভাঙো রে বাতেল কপাট,
মিথ্যে মায়ার গণতন্ত্রের পুড়িয়ে দে সব হাট!
যেথায় কেবল মূর্খের মেলা, অযোগ্যদের ভিড়,
সেথায় কি আর মিলবে কভু ইনসাফের সেই নীড়?
জুলুমের এই তখত-তাউস হোক রে খানখান,
দেশ চলুক ওই সত্য পথের— হুকুমাত-এ-কুরআন!

শোন রে তোরা, শোন রে পাষাণ, শোন রে ভণ্ড দল,
শোষিত প্রাণ গুমরে মরে, চোখেতে টলমল!
জনগণের নাম জপে ভাই নিজের পকেট ভরো,
অযোগ্যদের রাজত্বে আজ সত্য কেন ডরো?
আঁধার রাতে মশাল জ্বালো, আনো রে নতুন ভোর,
ভাঙো রে ওই ভণ্ডামির এই লোহার কঠিন ডোর!

কোথায় নজরুল? কোথায় ফররুখ? জাগো রে সেনাদল,
কলম ধরো শমশের সম, দেখাও বাহুর বল!
বিপ্লবী ওই ঝোড়ো হাওয়ায় ওড়াও ন্যায়ের ধ্বজা,
পাপের শাসন নিপাত যাবে, পাবেই তারা সাজা।
রাজপথ আজ কাঁপুক তোদের তকবিরেরই নাদে,
ভয় কি মরণ? শহীদী প্রাণ কি আর কভু কাঁদে?

পয়গাম ওই আসমানি আজ দিচ্ছে রে আহ্বান,
মুক্তির ওই একটিই পথ— আল-কুরআনের গান।
ভেঙে ফেলো এই পুতুলনাচের মেকি আইনের ঘর,
গড়তে হবে ইনসাফের সেই সত্যের বন্দর।
জাগো রে মুজাহিদ, জাগো রে আজ, ধরো রে তূর্য হাতে,
বিপ্লব আসুক এই বাংলার পরাধীনতার রাতে!


১৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।