শহীদী হুঙ্কার
- উম্মাদ তাহসিন
বজ্র-কঠিন শপথ কণ্ঠে, বুকেতে ঈমানি বল,
শহীদী জোয়ারে ভাসিয়ে দে আজ ভীরুতার কোলাহল!
শির উঁচু করি’ চল রে মুমিন, ভয় কি মরণে তোর?
ঐ দেখা যায় জুলুমের নিশি কেটে গিয়ে হলো ভোর।
তপ্ত রক্তে লিখব মোরা আজাদী-মহাকাব্য,
শহীদের খুনে ধন্য এ ধরা—এ কথা তো চির-নব্য!
যমের দুয়ারে করাঘাত করি’ ছিনিয়ে আনব প্রাণ,
শহীদের ইশক-পিয়ালা পিয়ে শোনাব বিজয়ী গান!
গোসল তাহার সাজে না রে ভাই, রক্তই কস্তুরী,
ফেরেশতারাও সালাম জানায় লয়ে নূরের মঞ্জুরি!
কাপুরুষ যারা, তারা মরে শুধু পলে পলে শতবার,
শহীদের মরণ এক সে মরণ—চির-মুক্তির দ্বার।
ওরে ও তরুণ! ও বিপ্লবি! ওরে ও খোদার ফৌজ,
দুনিয়ার এই ক্ষণিকের ভোগ—এ যে মরীচিকা-মৌজ!
মরণ সে তো অমর জীবন, মৃত্যু যেখানে ম্লান,
তপ্ত খুনে সওদা করি জান্নাতী ফরমান!
২০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।