বজ্র-বগুড়া: পুন্ড্র-প্রলয়
- উম্মাদ তাহসিন

ঐ খেপেছে করতোয়া-মাতাল, ভাঙছে পাষাণ পাড়,
বগুড়া জাগছে—শোন রে জগত, ভাঙতে শৃঙ্খল-ভার!
পুন্ড্রনগরীর ধ্বংসস্তূপে রণ-দুন্দুভি বাজে,
বিপ্লব হাসে রক্ত-সূর্য হয়ে তপ্ত মাটির ভাঁজে।

বজ্র-মুঠিতে আকাশ ধরেছে মহাস্থানের গড়,
এখানেই থেমেছে জরা আর ভীতি, থেমেছে প্রলয়-ঝড়।
বেহুলার সেই বাসর-শোক আজ হয়েছে আগ্নেয়গিরি,
অন্যায়ের ওই কেল্লা ভাঙতে আসছি আবার ফিরি!

ওরে ও বগুড়া! তোর দইয়ের সুবাসে বীরের রক্ত মেশা,
তোর মানুষের চোখে-মুখে আজ মুক্তির দারুণ নেশা।
সোনালী ধানের অবিনাশী তেজে কিষাণ-বিপ্লব জাগে,
শোষক-দানব পালাবে এবার—মৃত্যুর মহা-ফাঁগে!

মহাস্থানের পাষাণ-কপাটে বীরত্বের জয়গান,
রক্তে ভেজানো শস্যের ক্ষেতে মুক্তির অভিযান!
দাঁড়া রে বাঙালি, শির উঁচু করে পীর-মজনুর দেশে,
বগুড়া আসিয়া দাঁড়াল সম্মুখে কালবৈশাখী বেশে।

মজনু শাহের তলোয়ার ঐ ঝলকায় আজও রোদে,
আঘাত হানছে জালিমের গদি—বিদ্রোহী মহামোধে!
বগুড়ার মাটি আগ্নেয়গিরি—বিদ্রোহী বুক ভরে,
শৃঙ্খল ভাঙার গান গেয়ে মোরা জয় ছিনাবই জোড়ে!

অমর ঐতিহ্য, অবিনাশী প্রাণ, সত্যের তলোয়ার,
জয় বগুড়া! জয় জনতা! জয় রে বিপ্লব-দ্বার!


২১-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।