একটা হলুদ খাম
- ইসমাইল আহসান তুহিন
আলমারির ড্রয়ারে একটা দরকারী কাগজ খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ আটকে গেলো একটা হলুদ রঙের খামে,
খামটা হাতে নিতেই অদ্ভুত এক শক্তি আমায় এক ঝটকায় নিয়ে গেলো এগারো বছর আগেকার সাধণ ভবনের সামনে।
যেখানটায় কেটেছে আমার সোনালী কৈশর, যেখানটায় ছিলো আমার আনন্দের তপোবন, যেখানে জীবনে প্রথম প্রেমে পরা, প্রথম কর্মজীবন, আর অনেকগুলো বন্ধু।
সম্পর্ক চুকিয়ে যেদিন শেষবারের মতো দেখা করার জন্য অপেক্ষা করেছিলাম মানুষটার সাথে।
ছেড়ে চলে যাবার আগে শেষ দেখা করার ইচ্ছেটা ছিলো ওর,
আমি অপেক্ষা করছিলাম বুকের মধ্যে চলছিলো চিলির ১৯৬০ সনের ৯.৫ মাত্রার সেই ভুমিকম্প।
দশ মিনিটের অপেক্ষা আমার কাছে মনে হচ্ছিলো দশ বছরের সমান।
হাতে করে যে প্যাকেটটা নিয়ে এসেছিলো তার ভেতরে থাকা কয়েকটা জিনিসপত্রের একটি, আজকের হাতে ধরে রাখা এই খাম ও চিঠি।
এগারোটা বছর, কিন্তু চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাই নিরবের দোকান, সাধণ ভবনের নির্মাণাধীন বিল্ডিং আর ওই রোগা-পাতলা মানুষটাকে।
এইযে আজকে স্ত্রী সন্তান নিয়ে দিব্যি বেঁচে আছি আমি,
হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে ওই মানুষটাও...
অথচ, তখন দুটো মানুষ কল্পনাও করতে পারতাম না একটা দিন দেখা না হলে বাঁচতে পারবো দু'জনার একজনও।
ভালবাসলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় হয়তো, কতো কি বলে, কতো কি ভাবে!
আসলে কাউকে ছাড়া কারো জীবন আটকে থাকে না,
ঠিক চলে যায় হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষীর স্রোতের ধারার মতো।
আটকে থাকে কেবল কিছু স্মৃতি, কিছু স্থানে, বইপত্রে, কাগজের টুকরোয়।।
#বাংলাকবিতা
#তুহিনেরকন্ঠ
#তুহিনেরকলম
২৭-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।