চির উন্নত মম শির
- শিপন আলম

সবাই বলবে তুমি মারা গিয়েছ
চলে গিয়েছ নশ্বর এ পৃথিবী থেকে
ঘাতকের বোমার আঘাতে।
আমি বলব তুমি নবজীবন লাভ করেছ
নতুন প্রেরণায় উদ্দীপ্ত করেছ আমাদের
জুলুম, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে।
মরণেই তুমি সুন্দর আরও সুন্দর তোমার স্বকীয়তা
তোমার হার না মানা দৃঢ় মানসিকতা।
দাসত্বের শৃঙ্খলে বাধা থাকলে তুমি
বিলাসী আরব শাহীদের মত হয়তো
আরও কিছুটা সময় থাকতে আমাদের
বর্বর, নিষ্ঠুর আর চাকচিক্যময় ধরণীতে
কিন্তু সে মরণ এতো স্মরণীয় হতো না
এতো সুন্দর হতো না সে চলে যাওয়া
আজকের চলে যাওয়ার মতো
পৃথিবীর সবচেয়ে সুন্দর আজ তুমি
সবচেয়ে সুন্দর তোমার ধূলিময় পাগড়ি
আর পাগড়িহীন তোমার চির উন্নত মম শির।


০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।