প্রেমাস্পদ
- মহসিন
যেখানে প্রেম আছে, সেখানেই থাকে অনুশাসন ও শৃঙ্খলা;
যেখানে প্রেম নেই সেখানেই স্বাধীনতা ও ভুল প্রতিক্রিয়ার উদাসীনতা।
এই প্রেম আমাকে তাঁর চোখে বানিয়েছে জেলখানার জেলার;
আর এই দুনিয়াদারির চোখে অসামাজিক, অকর্মা, মুসাফির।
এই প্রেমও বড্ড রহস্যাচ্ছাদিত, জটিল;
প্রেমাস্পদকে জানতে ও বুঝতে গেলেই গুলিয়ে যায় সবকিছু;
জানা ও বোঝার স্পৃহা মরে গেলেই স্পষ্ট হয় সবকিছু।
এ পৃথিবীতে যা রাত, প্রেমের রাজ্যে তা দিন;
অব্যভিচারী ভক্তি ও সমর্পণ ছাড়া
দেখা যায় না এ রাজ্যে প্রবেশের দরজা;
ভাষাহীন শব্দহীন ডাকাডাকি ছাড়া খোলে না সেই দরজা।
প্রেমের রাজ্যে নেই কোনো দুঃখ ও ভয়;
যাদের মস্তিষ্ক লজ্জার কাফনে আবৃত, মৃত;
তারাই থাকে এখানে: সময়ের বাইরে,
পান করে অমৃত।
নাজমুল হক মহসিন
০৮-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।