প্রেমিকার দেওয়া কবিতা
- মহসিন
ওগো মোর প্রাণেশ্বর, প্রাণাধিকারক স্বামী,
বুঝলে না, তোমারে যে আমি দেবতার মতো নমি;
একবার চেয়েছ বলে সেজেছি সব ভুলে প্রণয় যোগিনী।
তোমাকেই কেন্দ্র করে ঘুরি অহর নিশিদিন।
আমার জন্য না ঠিক, তোমার জন্যই সঠিক,
ভাঙো হৃদয়ের কাঠিন্য।
জীবন দেয় যতটা কষ্ট,
তার চেয়েও অধিক থেকে অধিকতর দেয় আনন্দ।
বৌদ্ধিক তীক্ষ্ণতা কি অবিশ্বাস, সন্দেহ?
আমাকে একবার নিজের ভিতর অনুভব করেই দেখ।
চেয়ে দেখ, জ্বালাচ্ছি মোর জীবনীশক্তি,
তোমারই তরে করছি বিলীন, কার্পণ্যহীন।
ভালবাসার সব কথা, মুখ ফুটে কি আর যায় বলা!
তুমিই বলো—“তুমি আমার একান্ত নিজস্ব।”
(নাজমুল হক মহসিন)
১০-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।