মিথ্যা মায়ার দেশ
- ইসমাইল আহসান তুহিন

মিথ্যা প্রেমে মিথ্যা ফ্রেমে
আর কতকাল ধোকা!!
সোশ্যাল জুড়ে আপন সবাই
আড়ালে উঁই পোকা।

সরল মনে বন্ধু ভেবে
বলছি মনের কথা,
সেই কথাকে ভুল বুঝিয়ে
ভুল বুঝিস অযথা।

বন্ধু, ভাই আর বোনটি ভেবেই
সবটা খুলে বলি,
সেই কথাকে ভুল সাজিয়ে
দিস তোরা হাততালি।

থাকুক তোদের সোশ্যাল রাজ্য
থাক তোরা সব ভালো,
আমার তো আর কেউ হলো না
অন্ধকারের আলো।

আগের মতো টেক্সট করে নয়
পিচাশ শ্রোতা হবো,
তবুও তো ভাই মিথ্যা মায়ার
থেকেই দূরে রবো।

আমার মতো বোকা লোকের
থাকতে নেই এইখানে,
সহজ সরল মনের কথার
উল্টো যেথায় মানে।

আপন বলতে এই খানেতেই
বলছিনু সব কথা,
আপন নামের মুখোশ খোলায়
কলিজা হলো ব্যাথা।

নয় বছরে এই সোশ্যালে
কতো নানান স্মৃতি,
ধুয়ে মুছে সাফ করে দেই
মিথ্যার সম্প্রীতি।

ভালো থাকিস ভালো মানুষ
সরিয়ে নিলাম নিজে,
খারাপ লোকের হয় যেনো বধ
আত্মাহুতির ফ্রিজে।

©মিথ্যা মায়ার দেশ
১৪-০৬-২০২০ ইংরেজি
রাত ২:৪৩
মঠবাড়ীয়া।


০৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।