পাছে সমাজ কিছু বলে
- ইসমাইল আহসান তুহিন

আমাদের এই পৃথিবীটা গোলমেলে খুব, বেয়ারাও বটে।
যে মানুষ গুলো সব পেয়েছে, সব পেয়েও আশ মেটে না,
তাদের ভাগ্যে সুখ জুটেছে, প্রেম জুটেছে আরো কতো ইচ্ছে তাদের,
ইচ্ছে গুলোও পূরণ হবে, হচ্ছেও তাই, সমাজ তাদের ভাতার লাগে।
তাদের চোখে চোখ রেখে আর বলতে পায় না নীতিবাক্য।

অথচ যেসব মানুষ বাস্তুহারা, জীবন যাদের দুর্ভিক্ষের এক করুন ছবি,
ঘর জোটে না, মনের মতো বর জোটে না, কিংবা ভালো জীবন সাথী!
তাদের সমাজ পায়ে পিষবে, থুথু দেবে, অপমানের পারদ খানা আকাশ ছোঁবে!
তাদের বুকে বুট পায়ে দেয় সজোরে লাথি, কিংবা গলায় গলাধাক্কা!
মানুষ হয়ে বাঁচতে চাইলে দাঁতকপাটি এলিয়ে দিয়ে তামাশা করে হাসবে সমাজ!
মানুষ সমাজ তোমরা এমন নিঠুর কেনো? কেনো তোমরা এদের বেলাই বিচারপতি?
ওই যে কতো ধর্ষক দিব্যি চলছে বুক ফুলিয়ে জামিন নিয়ে, লোক ঠকানো করিম চাচা
দিব্যি লোকের শালিস বিচার করছে দেখি পয়সা নিয়ে, তবুও তোমার সমাজ তাদের
কুর্নিশ করে, মাথা নোয়ায় সেলাম করে।

সব ধিক্কার, সব তামাশা তবে কি কেবল সৎ মানুষের?
তবে তোমরা ঘোষণা করো, হে মানুষ! তোমরা যারা ন্যায়পরায়ণ,
তোমরা যারা ভালোর দলে! এক্ষুনি দাও আত্মাহুতি! এই সমাজটা
অসৎ লোকের! তারাই হাঁটবে, নাচবে গাইবে, সরাব গিলবে সগৌরবে!
তেমরা যারা নিখাঁদ মানুষ, মরো তোমরা, এই পৃথিবী তোমাদের নয়,
তোমরা বরং মঙ্গলে যাও, কিংবা সূদুর আলোকবর্ষ পাড়ি দিয়ে নেপচুনে বা ইউরেনাসে ঘর বাঁধো গে!

এই পৃথিবী তোমার তরে সৃষ্টি হয়নি, এই সমাজে তোমার কোনো ঠাই হবে না!
এ সমাজে ভুল মানুষের মাতুব্বরি, খারাপ লোকের অট্টহাসি! তারাই হেথায় কথা বলে, দৌড়ে চলে!
তোমরা যারা ভালোর দলে কুঁকড়ে মরছো ভুল মানুষের সঙ্গী হয়ে?
নতুন করে বাঁচতে চেয়ে এই সমাজের কঠোর নিয়োম ধরছে তোমার টুঁটি চেপে?
কাঁদতে গেলে ভাবতে হবে, হাসতে গেলে দেখতে হবে কেউ কি আবার দেখলো কিনা!
নিজের জীবন নিজের মানুষ তবুও চিন্তা মানুষ নিয়ে, সমাজ নিয়ে!
মরো তোমরা! জ্বলতে থাকো! শেষ করে দাও সাধের জীবন, কারণ পাছে সমাজ কিছু বলে!!


©পাছে সমাজ কিছু বলে
মঠবাড়ীয়া, বরিশাল।
২৯ মার্চ ২০২৫ ইংরেজি
১৫ চৈত্র ১৪৩১ বাংলা
#তুহিনেরকলম


০৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।