এমন যদি হতো
- ইসমাইল আহসান তুহিন

এমন একটা পৃথিবী কি হবে?
যেখানটাতে পয়সা ছাড়া গুণের শ্রদ্ধা রবে!
এমন একটা দেশ কি কোথাও আছে?
যেই দেশে সরকার ছুটে যায় জনগণের কাছে!
এমন একটা সমাজ কোথাও নাই?
যে সমাজে পাচাটাদের হয়না কোনো ঠাই!
এমন একটা শহর যদি হয়?
যেই শহরে বদ লোকেদের বুক ধড়ফড় ভয়!
এমন একটা গ্রাম কি আছে দেশে?
যেথায় সবাই সুখেদুখে সবার সনে মেশে!
এমন একটা পাড়ার খোঁজ কি আছে?
যেই পাড়াতে প্রতিবেশী আষ্টেপৃষ্টে বাঁচে!
এমন একটা ঘর কি তোমরা চেনো?
যেই ঘরে স্বার্থের বিচরণ ঘটে না কক্ষণো।।

©এমন যদি হতো
০৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
১৮ মার্চ ২০২৩ ইংরেজি
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।
#কবিতা_সংগ্রহ #তুহিনেরকলম


১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।