বোবা নালিশ
- ইসমাইল আহসান তুহিন
ভুল মানুষেকে ভালবাসা ভুলগুলো সব কষ্ট হয়,
ভুলের তরে পরিশ্রমের দিনগুলো সব নষ্ট হয়।
প্রেমই কেনো ভাবছো ও ভাই ভালবাসার অনেক রূপ,
মুখোশ পরা মানুষ গুলো লোকদেখানো স্বচ্ছ খুব।
দিন বদলে, ক্ষন বদলে, মানুষ গুলোও বদলে যায়,
বড় মানুষ জড়ো হলে ছাপোষারাও থেঁতলে যায়।
তাঁদের বিবেক অন্ধ হলে ভক্ত সমাজ ধাক্কা খায়,
তাঁদের ভুলে শিকড়-মূলে প্রেম গুলো সব অক্কা পায়।
ভুলের দেশে, হিসেব কষে, অশ্রু সিক্তে লাভ কি ভাই!
যাঁদের তরে কাঁদছি তাঁদের বিবেক আছে বুদ্ধি নাই।
জ্ঞানি লোকের মূর্খাচরণ অবাক হয়ে ভাবতে হয়!
বিচক্ষণের জ্ঞান এটুকু তাঁর কলের মতো চাপতে হয়।
এই দুনিয়ার নিয়মকানুন উল্টো রাজার উল্টো দেশ,
‘লোকদেখানো’ মুখ গুলো সব স্বসম্মানে ঘুরছে বেশ।
যোগ্য মানুষ অবহেলা গিলবে এটাই নিয়ম ভাই,
অযোগ্য দের মাথায় মুকুট, কলুর বলদ হলেম তাই।
দিনের শেষে সত্য এসে একূল-ওকূল স্পষ্ট হয়,
ততদিনে ভুক্তভোগীর জীবন ঘড়ি'ই নষ্ট হয়।
ভুল মানুষের ভালবাসা,
ভুলগুলো সব কষ্ট হয়।
©বোবা নালিশ
রাতঃ ৩:৩৩
২৮ ফেব্রুয়ারী, ২০২২ ইংরেজি।
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।
১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।