রবি-হারা কবি নজরুল
- ইসমাইল আহসান তুহিন
কবির রবি অস্ত গেলো
মস্ত বড় ফাঁড়া,
কে করে তাঁদেরে বিভাজন ওরে
কে হেনো লক্ষ্মীছাড়া!
কবির কন্ঠে অশ্রু বহিছে
নেত্রে রক্ত রাশি,
কে তোরা পাষাণ বুঝো নাই তাহা
রণদা সর্বনাশী!
গুরুহারা কবি আহাজারি করে
ফেলিতেছে আখি জল,
তাঁহাদের লয়ে কাটাছেঁড়া করো
ঘৃণ্য পিশাচ দল!
বাংলা মায়ের দুইটি রত্ন
একই উদরের ভাই,
তাঁহাদের জুড়ি তাঁহারাই স্বয়ং
ভিন্ন কেহো যে নাই।
ওহে বিদ্রোহী থামো এইবার
হৃদয় জ্বলিয়া ছাই,
তোমা আবেদনে অন্তঃকরণে
জ্বলেপুড়ে মরে যাই।
তোমার শ্রদ্ধা তোমার ভক্তি
পদে লয়ে গুরুদেব,
শুয়ে আছে হৃদ-তৃপ্তি মরমে
নেত্রে স্নেহ-প্রলেপ।।
নোটঃ
রবীন্দ্রনাথের মৃত্যুর পর কাজী নজরুল আকাশবাণী রেডিওতে তাঁর কবিহারা কবিতাটি
আবৃত্তি করে, তাঁর নিজ কন্ঠের আকুল আবেদন শুনে এই লেখাটা লেখা।
©রবি-হারা কবি
২৫ জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ।
০৮ জুন ২০২৩ ইংরেজি।
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।
#কবিহারা #কবিতা_সংগ্রহ #KaziNazrulIslam #রবীন্দ্রনাথ
১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।