মানুষ হতাম যদি
- ইসমাইল আহসান তুহিন
আঁধর রাতের কি দায়, তোমায় জোছনা চেনায় রোজ!
তোমরা মাতাল চাঁদটা নিয়ে, রাতের নাওনি খোঁজ।
যে সাদা রঙ উজাড় করে চেনায় তোমায় কালো,
সত্যি বলতে তোমরা তারে ক'জন বাসো ভালো?
দিব্যি যে লোক ময়লা তোলে পয়সা দুটোর তরে,
পরিচ্ছন্ন শহর কি তার একটু কদর করে?
চাষা বলে দিচ্ছ গালি অভিজাতের দল?
চাষ না হলে উদরপূর্তি করতি কিসে বল?
নাপিত দেখে ভ্রুকুটি তোর ঘেন্না লাগে ওরে?
সে নাহলে নরসুন্দর কেমন লাগতো তোরে?
যে কাঁচে তোর ময়লা কাপড় তারে করছো হেলা?
ধোপা বিনে অভিজাতে বুঝতো কেমন ঠ্যালা!
জাতের কথা বলে গেছেন সাইজি তাঁহার গানে,
মানুষ বলে দেখো সবাই, শান্তি পাবে প্রাণে।
কে ছোট জাত, কে অভিজাত সৃজিল কে মোরে,
ভাবলে তোমার সারাজীবন কাটবে ঘৃণ্য ঘোরে!
মানুষ পরিচয়ে বাঁচি, শ্রদ্ধা থাকুক দিলে!
প্রাণ খুলে ভাই হাসবো সবাই, গাইবো সবাই মিলে।
তোমার ঘরে কোরমা পোলাও পাশের ঘরে খুদা!
ভাগ করে খাও দেখবে তাতে বেহেশতেরই সুধা!
ভালবাসা বিলিয়ে দিয়ো ঘৃণার দ্বারে তালা!
ভাই বলে দাও বক্ষ পেতে যে কয় তোমায় শালা।
©মানুষ হোতাম যদি
পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম।
০৭ বৈশাখ ১৪৩২ বাংলা
২০ এপ্রিল ২০২৫ ইংরেজি
#তুহিনেরকলম
#কবিতা_সংগ্রহ
১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।