পরম মুক্তি
- ইসমাইল আহসান তুহিন
খাচায় রাখা ময়না পাখি
কয়না কথা হেসে,
যতই তারে যত্নে রাখো
রত্নে মুড়ে ঠেসে।
ময়না বলে মনের দুঃখে
বনের পাখির সুখ,
উড়তে যদি নাইবা পেলেম
চাইনা সোনার মুখ॥
আমিও যে ওই খাচার পাখি
বাঁচার চেষ্টা চলে,
বাঁচবো বলে উড়ছি তবু
পুড়ছি রোসানলে।
উপর থেকে চলতে দেখে
বলতে পারে সবে,
শুনেই গেলেম উক্তি সবার
মুক্তি পাবো কবে॥
যার যাতনা সে বেতীত
কে কতটুক বোঝে?
পরের বেলায় যুক্তি ভিষণ,
মুক্তি নিজেও খোঁজে।
আশার তরী বাইতে গিয়েই
চাইতে গেলেম যারে,
মুক্তি দেয়ার ভান করে সে'ই
জান কাড়ে বারবারে॥
অনেক হলো আলোর আশা
ভালোর সাথে হাঁটা,
নিজেই এবার হাঁটবো
সবার স্বার্থে পরুক ভাটা।
দিন বদলের রেশ কেটেছে
শেষ করে সব কিছু,
নিজের জোড়ে চড়বো উচায়
না করবো মাথা নিচু॥
পরম মুক্তি
১০ মে ২০২২
মঠবাড়ীয়া, পিরোজপুর
#কবিতা_সংগ্রহ
১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।