মুক্তি দিলেম
- ইসমাইল আহসান তুহিন

যাবিই যদি যা, আটকাবো না আর।
দুয়ার খুলে, শিকড় মূলে,
উপড়ে ফেলে যা চলে যা যেথায় খুশি,
পেছন ফিরে দেখিসনে বারবার!

ঘেন্না লাগে দেখলে আমায়,
দেখিস কেনো তবে?
খুবতো সেদিন বুক ফুলিয়ে,
মিথ্যে বলা ঠোঁট দুলিয়ে,
বুকের পরে হাত রেখে খুব বলতি সুদিন হবে!

আহা কতো মিথ্যে বয়ান,
আমায় বাসতি ভালো মোটে?
আমায় ছাড়া মরেই যাবি,
আরো নানান হাবিজাবি,
এতো রকম মিথ্যে কথা
বলতি তোর ওই ঠোঁটে!?

উপরে তোর সাধুর বসন,
ভেতরটা তোর কালো,
যবার তরে আপন ঘরে,
আগুন দিলি দুহাত ভরে,
দেখতে দিবি মন থেকে তুই বাসবি যাকে ভালো?
সেই মানুষটা তোর এতই আপন,
আমার থেকেও ভালো!?
হিসেব কোষে আপন দোষে
মনের সিংহাসনে বসে
রেস্টুরেন্টের বিল মিটাতেই প্রেমের গুটি চালো!
বলতিস যে “তুমি বোকা একটা” সত্যি ছিলেম তাই,
আজো তাইতো নয়নজলে, নিজের সকল কর্মফলে
আষ্টেপৃষ্টে প্রেমানলে হৃদয় পুড়েপুড়ে ছাই।।

©মুক্তি দিলেম
০২-১২-২০২০ ইংরেজি
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।


১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।